Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০২:৫৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ডিআইজি পদে পদোন্নতির পর খাগড়াছড়িতে বদলি, সিলেটে বিদায় সংবর্ধনা পেলেন এনামুল হক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০২:৫৪ অপরাহ্ন

সিলেট :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসনের দায়িত্ব পালনকারী মোহাম্মদ এনামুল হক ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন। তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়া কর্মকর্তারা এসএমপিতে দায়িত্ব পালনকালে মোহাম্মদ এনামুল হকের দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান সিলেট মেট্রোপলিটন পুলিশের জন্য প্রশংসনীয়।


বক্তারা তাঁর কর্মময় সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরে নতুন কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাস।


এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com