Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৫:২২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জাফলংয়ে অবৈধভাবে বালু তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৫:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে জীবিকার তাগিদে পিয়াইন নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে নদীর প্রায় ১৫ হাত পানির নিচে থাকা মাটির স্তূপ আকস্মিকভাবে ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন।


পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জানা গেছে, বারেক মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। জীবিকার তাগিদে নদীতে বালু তুলতে গিয়ে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, জাফলংয়ে নদীতে বালু তুলতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com