গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪০৬ জন। পাসের হার ৪২.০৭ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, এইচএসসিতে সবচেয়ে বেশি পাসের হার তোয়াকুল কলেজে। প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮২.৬৯ শতাংশ। এ ছাড়া আলীরগাঁও কলেজে ৩৮ জনের মধ্যে ২৮ জন (৭৩.৬৮ শতাংশ), ডৌবাড়ী ঘোড়াইল কলেজে ১৪ জনের মধ্যে ৮ জন (৫৭.১৪ শতাংশ), হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ জনের মধ্যে ৮ জন (৫৩.৩৩ শতাংশ), সালুটিকর কলেজে ১১৬ জনের মধ্যে ৬০ জন (৫১.৭২ শতাংশ) এবং দশগ্যাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে ১২ জনের মধ্যে ৬ জন (৫০ শতাংশ) উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, রুস্তমপুর কলেজে ৬৭ জনের মধ্যে ২৯ জন (৪৩.২৮ শতাংশ), গোয়াইনঘাট সরকারি কলেজে ৫৫০ জনের মধ্যে ২০৭ জন (৩৭.৬৪ শতাংশ), হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৭ জনের মধ্যে ৩ জন (৪২.৮৬ শতাংশ), পরগনাবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ১০ জনের মধ্যে ২ জন (২০ শতাংশ), পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ জনের মধ্যে ৩ জন (২০ শতাংশ), গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে ৪২ জনের মধ্যে ৬ জন (১৪.২৯ শতাংশ) এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭ জনের মধ্যে মাত্র ৩ জন (১১.১১ শতাংশ) উত্তীর্ণ হয়েছে।
আলিম পরীক্ষার ফলাফল: উপজেলার তিনটি মাদ্রাসা থেকে মোট ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ জন। পাসের হার ৬৬.১০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে একজন। এর মধ্যে বারহাল আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ১৯ জন (৭৯.১৭ শতাংশ), আঙ্গারজুর আলিম মাদ্রাসায় ৩০ জনের মধ্যে ১৬ জন (৫৩.৩৩ শতাংশ) এবং বাউরবাগ হাওর আলিম মাদ্রাসায় ৫ জনের মধ্যে ৪ জন (৮০ শতাংশ) উত্তীর্ণ হয়েছে।
এইচএসসি বিএমটি পরীক্ষার ফলাফল: এম. সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৪.৬৫ শতাংশ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এইচএসসি, আলিম ও বিএমটি—তিন ধারায় মোট ১ হাজার ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০৯ জন।