Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০২:০০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আব্দুল গফ্ফার চৌধুরী খসরুর অভিনন্দন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০২:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর (সিলেট):

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল গফ্ফার চৌধুরী খসরু ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রপ্রবাসী রোটারিয়ান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গফ্ফার চৌধুরী খসরু।


শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, জৈন্তাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪২৪ জন। পাশের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।


এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৬ জন। পাশের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ। আর আলিম পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ জন। পাশের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ।


ফলাফল প্রকাশের পর এক অভিনন্দন বার্তায় আব্দুল গফ্ফার চৌধুরী খসরু বলেন, শিক্ষার্থীদের জীবনে পরীক্ষার ফলাফল একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত দায়িত্ব রয়েছে। বিশেষ করে জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, জৈন্তাপুরের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com