Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:০৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে স্ত্রী দায়ের করা মামলায় স্বামীর এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০১:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় সঞ্জু সরকার নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত সঞ্জু সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুমিল্লা কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত রয়েছেন।


মামলা সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের রঞ্জিত সরকারের মেয়ে মুক্তা রানী দাস তাঁর স্বামী সঞ্জু সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি ১৪৯/২০২২ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।


মামলার ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে আদালত সঞ্জু সরকারকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।


পরবর্তীতে গত ২৬ অক্টোবর সঞ্জু সরকার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ ঘটনায় আদালতের রায়ের পর আসামি বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com