Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিয়ে আলোচনা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আহমদ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা।


এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।


সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্‌ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনিরসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com