Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০১:৪১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

পরিবেশ রক্ষায় তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ০১:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের দিকনির্দেশনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ধরনের ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরুল সাহেদ, থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেনসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

কর্মসূচির মাধ্যমে পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। ফলজ, ঔষধি ও বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের উদ্যোগকে উৎসাহিত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
৩০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com