Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ১১:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে সিএনজি থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ১১:২৪ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুকিত মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে জালালাবাদ থানাধীন ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার থেকে বাগজোর-কোম্পানীগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।


এ সময় সিলেট-থ-১১-২৮১০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা থেকে ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকাসহ মোট ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা শুকুর মিয়া (৪১) ও রফিক মিয়া (৩৬) নামের দুজনকে আটক করে পুলিশ।


গ্রেপ্তার শুকুর মিয়া সিলেটের জালালাবাদ থানাধীন দখড়ী গ্রামের মৃত জমশিদ আলী ও মৃত মনোয়ারা বেগমের ছেলে। অপর আসামি রফিক মিয়া সুনামগঞ্জ সদর থানার কলাইয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেটের জালালাবাদ থানাধীন ধনপুর গুচ্ছগ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। মামলাটি ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ২৪ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়।


পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com