Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ১১:১৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ১১:১৪ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় চারটি বাজারে ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।


উপজেলা হাটবাজার তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে পূর্ব বাজার জৈন্তাপুর, আসামপাড়া আশ্রয়ণ, দরবস্ত ও হরিপুর বাজারের জন্য এসব সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বাজারে বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি করে ভ্যানগাড়ি এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বাজারগুলোর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে অগ্নিনির্বাপক সরঞ্জাম থাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া সহজ হবে।


এসময় ইউএনও সুনন্দা রায় বলেন, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসব সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এবং চারিকাঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম।


বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন এবং দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন ও প্রচার সম্পাদক নির্মল দাস। এ ছাড়া সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com