Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৩ অক্টোবর ২০২৬ · ১২:০৫ পূর্বাহ্ন

নিহত যুবদল নেতা বদরুলের পরিবারের পাশে আব্দুল হাকিম চৌধুরী, সহযোগিতার আশ্বাস

চ্যানেল জৈন্তা নিউজ প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের
ছবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। এ সময় তিনি নিহতের পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামে নিহত বদরুল আলমের বাড়িতে যায়। প্রতিনিধি দলে ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বিএনপি নেতারা নিহত বদরুল আলমের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। বিশেষ করে নিহতের অবুঝ দুই শিশুর খোঁজ নেন তাঁরা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় নিহত বদরুল আলমের বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বিএনপির প্রতিনিধি দলকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত একজন আসামি গ্রেপ্তার হলেও প্রধান আসামিসহ অন্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি গোয়াইনঘাট থানা পুলিশ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সব আসামিকে গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওসমান গনি, প্রথম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নিহত বদরুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

হত্যাকাণ্ডের বিবরণ

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

নিহত বদরুল আলম হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। পরিবারের সদস্যদের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com