Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ অক্টোবর ২০২৬ · ০৬:৫২ অপরাহ্ন

ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

 (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে তাঁকে আটক করার পর শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় আটক হন। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com