Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ অক্টোবর ২০২৬ · ০২:০৩ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ তুলে ধর্মপাশায় মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল রহিম কাজলের (৫৫) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা। সোমবার (১২ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, কাজলের মৃত্যু আত্মহত্যা নয়; এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ অক্টোবর সকালে ব্যাংক থেকে টাকা তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফজলুল রহিম কাজল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর উত্তরপাড়া গ্রামের একটি কবরস্থানে গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কাজলের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল না; বরং গাছের ডালে বসানো ও গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাঁদের মতে, মরদেহ উদ্ধারের এই পরিস্থিতি মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ কারণে তাঁরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তাহের সোনা মিয়া, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক খায়রুল বশর ঠাকুর খান, নিহতের ভাই ফজলুল করিম বুলবুল, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. নাসির উদ্দিন, তোফাজ্জল হোসেন তালুকদারসহ স্থানীয় ব্যক্তিরা।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ফজলুল রহিম কাজলের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com