Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

১৭ অক্টোবর ২০২৬ • ১২:২২ পূর্বাহ্ন

সিলেট:

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।


এক অভিনন্দন বার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁদের সার্বিক সফলতা কামনা করেন।


বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।


নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।


অভিনন্দন বার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com