Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ফার্মেসির ভেতরে নারীকে হত্যার পর ৬ টুকরো, জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

১৭ অক্টোবর ২০২৬ • ১২:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নাকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার আলোচিত মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।


মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ।


মামলার এজাহার অনুযায়ী, ওষুধ কিনতে জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করতে গিয়ে ওই ফার্মেসির ভেতরে তাঁর মরদেহের ছয়টি খণ্ড দেখতে পান।


এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।


রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।


আদালতের আদেশ অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না। এ সময় পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের নির্ধারিত কনডেমড সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com