Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১৫ অক্টোবর ২০২৬ • ০২:০৩ অপরাহ্ন

মৌলভীবাজার: সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্টের অভিযানে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) শহরের শমসেরনগর রোড ও এম. সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।


অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় তিনটি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ছয়টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


অভিযানে মোটরযান পরিদর্শক মো. মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।


সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com