Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বটেশ্বর পুরাতন বাজারে আধুনিক ‘মনির হেয়ার স্টাইল সেলুন’-এর যাত্রা শুরু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ন

সিলেট: সিলেট শহরতলীর জালালাবাদ ক্যান্টনমেন্টসংলগ্ন বটেশ্বর পুরাতন বাজার মসজিদ এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘মনির হেয়ার স্টাইল সেলুন’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সেলুনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বটেশ্বর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বটেশ্বর পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আইয়ুব আলী, বিশিষ্ট মুরব্বি মাওলানা মুজিবুর রহমান ও আব্দুল মতিন, পিউলী সুপার মার্কেটের ম্যানেজার জুনাব আলী, ব্যবসায়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সমাজসেবী আকমল হোসেন জাহিদ, সহসভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান এবং রিপন তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

সেলুনটির কর্ণধার মনির আহমেদ জানান, তিনি দীর্ঘ ১০ বছর ধরে বটেশ্বর বাজারে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর পরিচালনায় বর্তমানে এ বাজারে তিনটি সেলুন রয়েছে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আধুনিক পরিবেশে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে নতুন সেলুনটি চালু করা হয়েছে।

তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়াই তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য। নতুন এ উদ্যোগের মাধ্যমে বটেশ্বর বাজারের স্থানীয় গ্রাহকেরা আরও উন্নত পরিবেশে সেলুনসেবা গ্রহণের সুযোগ পাবেন।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com