Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ন

সিলেট : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় বুরহান আহমদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ থানাধীন পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব বিড়ি উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি পাওয়া যায়। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।


এ ঘটনায় গ্রেপ্তার বুরহান আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া (খলা) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শমছুর উদ্দিন এবং মায়ের নাম রাবেয়া বেগম।


পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় ৮ অক্টোবর মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পরিবহন বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com