স্টাফ রিপোর্টার: সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রেজাউল আলম তালুকদারকে সভাপতি ও রজত ভূষণ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্টওয়ার্ল্ড মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. আব্দুল হাই মাস্টার। সভা সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. ইমদাদুল হক তালুকদার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি তাওয়াবুর রহমান চৌধুরী বাবলু, সহসভাপতি মো. ফরহাদ আলম, মো. আলী আক্তার, আছিয়া আক্তার আফিন্দি ও রফিক উদ্দিন তালুকদার জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ অভি ও সজীব আহমদ সজল।
অর্থ সম্পাদক মো. ইয়াহিয়া মজুমদার হাসান, সহঅর্থ সম্পাদক মো. মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শাহনাজুল ইসলাম শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মিফতাউল আলম, প্রচার সম্পাদক মো. আলীমাম আখন্দ, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক সেরিনা আক্তার চৌধুরী শিরিন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শতদল রায়, সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী শফিকুল ইসলাম, কমল তালুকদার, মো. মার্জিল হোসেন, মো. নূর জামাল, আবুল মানজুর চৌধুরী আতিক, তাপস পাল, ডা. মো. আমান উল্লাহ, মো. নারজেল হোসেইন, মো. কামরুল ইসলাম, দিলওয়ার হোসেন, শওকত হাসান আখঞ্জি ও মো. ইমাম হোসেন।
সভায় সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল, সমিতির সাবেক সভাপতি শওকত হাসান তালুকদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার, প্রতিষ্ঠাতা সভাপতি পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, উপদেষ্টা আফতাব উদ্দিন শরিফসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাহিরপুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন এবং ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সিলেটে বসবাসরত তাহিরপুরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।