Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ০১:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে রেইনবো পেইন্টসের পেইন্টার বন্ধন ও বেস্ট সেলার অ্যাওয়ার্ড অনুষ্ঠান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ০১:২১ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে রেইনবো পেইন্টসের বাৎসরিক ‘পেইন্টার বন্ধন প্রোগ্রাম ও বেস্ট সেলার অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) রাতে জকিগঞ্জের সোনারবাংলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রেইনবো পেইন্টসের সঙ্গে সংশ্লিষ্ট পেইন্টার ও কন্ট্রাক্টরদের নিয়ে এ আয়োজন করা হয়।


বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. মিসবাহ উদ্দিন। পরে স্বাগত বক্তব্য দেন সিজান এন্ড নিশাত পেইন্টিং সলিউশন, জকিগঞ্জের মো. সাইদুর রহমান সাইদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেইনবো পেইন্টসের জোনাল ম্যানেজার মো. হানিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল হক মুন্না, সমাজসেবক মো. জাফরুল ইসলাম ও ব্যবসায়ী মো. আব্দুল মালিক।


এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পেইন্টার কন্ট্রাক্টর শামীম আহমদ।


অনুষ্ঠানে অতিথি ও পেইন্টার কন্ট্রাক্টরদের উপহার প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।


বক্তারা রেইনবো পেইন্টসের এ ধরনের আয়োজনের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের মধ্য দিয়ে পেইন্টার ও কন্ট্রাক্টরদের সঙ্গে প্রতিষ্ঠানের পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com