Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ১১:২১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ১১:২১ পূর্বাহ্ন

সিলেট :

প্রবাসী সাংবাদিক ও সাবেক সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহাব উদ্দিন শিহাবের মাতা হুসনবান বিবির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।


বৃহস্পতিবার এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।”


মন্ত্রী আরও বলেন, “হুসনবান বিবির মৃত্যুতে পরিবার একজন অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”


উল্লেখ্য, হুসনবান বিবি বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।


মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর চিকনাগুলের স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com