Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন, সভাপতি আল হেলাল সম্পাদক কামরুল

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিনিয়র সাংবাদিক ও দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালকে সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী কামরুলকে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত কমিটিটি গত ২৭ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস। সহ-সভাপতি হয়েছেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং ইউএনবি ও দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী।


সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জিনিউজবিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ।


সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুমান, অর্থ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সহ-দপ্তর সম্পাদক কেএম শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউর রহমান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সুলেমান কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, আইন বিষয়ক সম্পাদক দিপাল ভট্টাচার্য্য, ক্রীড়া সম্পাদক সামিয়ান তাজুল, মহিলা বিষয়ক সম্পাদক মাফরোজা সিদ্দিকা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিবুর রেজা টুনু এবং সাংস্কৃতিক সম্পাদক হাকিম আফতাব উদ্দিন।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হোসাইন মাহমুদ শাহীন, এনামুল কবির মুন্না, মোহাম্মদ নুর, মো. আব্দুল হান্নান, মো. সাইম আহমদ, আজহারুল আলম শিপু, শফিকুল বারী, জহিরুল ইসলাম লাল মিয়া, আহম্মদ কবির, প্রীতম দাস, শাহজাহান মাহমুদ হেলাল, তৈয়বুর রহমান, শহীদুল ইসলাম রেদোয়ান, মো. হাবিবুর রহমান, শামসুল আলম আখঞ্জি টিটু, মোবারক হোসেন, অমিত তালুকদার, এরশাদুল হক ও সালমান ফার্সী।


নবগঠিত কমিটির সভাপতি আল হেলাল ও সাধারণ সম্পাদক হাসান চৌধুরী কামরুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com