Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ক্বিন ব্রিজে জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন

সিলেট:

মাদকবিরোধী অভিযানে সিলেট নগরীর ক্বিন ব্রিজ এলাকা থেকে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনার নেতৃত্বে ক্বিন ব্রিজ এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট সহযোগিতা করে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাতজন মাদকসেবীর বিরুদ্ধে সাতটি পৃথক মামলা করা হয়। পরে মামলাগুলোতে তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সিলেট গঠনে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com