Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

এসএমপিতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন

সিলেট:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরিচালনা বোর্ডের সভাপতি ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠে পরীক্ষার্থীদের প্রশিক্ষণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।


পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তার এবং সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মো. নূরুল ইসলামসহ বোর্ডের অন্যান্য সদস্যরা।


বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, দক্ষতা ও প্রশিক্ষণগত সক্ষমতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে পুলিশ সদস্যদের পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com