Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বালুর নিচে মদের ‘পাহাড়’! কোম্পানীগঞ্জে ৭১ বস্তা বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ৪৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেটের সামনে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


আটক দুজন হলেন—ট্রাকচালক মো. কামরুল ইসলাম (৩০) ও তাঁর সহকারী মো. রুহুল আমিন (৩০)। কামরুল ইসলাম নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর-নান্দালপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে। রুহুল আমিন সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।


কোম্পানীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের একটি বালুভর্তি ট্রাক থামায় পুলিশ। ট্রাকচালক ও তাঁর সহকারীর কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।


পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ৭১টি বস্তা পাওয়া যায়। এসব বস্তার ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২ হাজার ৪৮১ বোতল মদ উদ্ধার করা হয়।


পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা এবং জব্দ করা ট্রাকের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ২ হাজার ৪৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com