Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে বাঁশ-বেতের হস্তশিল্প তৈরিতে ৩০ নারীকে প্রশিক্ষণ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:২৪ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে বাঁশ ও বেত দিয়ে হস্তশিল্প সামগ্রী তৈরির লক্ষ্যে যুব নারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


রোববার (৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মো. মহসীন, প্রশিক্ষক তাসলিমা আক্তার ও মারজিয়া আক্তারসহ সংশ্লিষ্টরা।


প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন যুব নারী অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রশিক্ষণ শেষে তারা বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী উৎপাদন ও বিপণনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com