Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রবাসীদের জন্য বিশেষ কার্ড, সিলেটে আলাদা হাসপাতালের পরিকল্পনা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ন

সিলেট  :: নিরাপদ অভিবাসন ও প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিলেটসহ প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।


রোববার (৪ অক্টোবর) সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।


মন্ত্রী জানান, সিলেট বিভাগের চারটিসহ দেশের সব প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা অভিবাসন সমন্বয় কমিটি থাকবে। এসব কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় করবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসনে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা আরও জোরদার করা হবে।


তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। সিলেট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। মৌলভীবাজারের জেলা প্রশাসককে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রবাসী অধ্যুষিত জেলাতেও এ কার্যক্রম শুরু হবে।


প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে একের পর এক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের জন্য একটি বিশেষ কার্ড করার পরিকল্পনাও রয়েছে। ওই কার্ডে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে বলে জানান তিনি।


সভায় মন্ত্রী সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com