Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০১:০৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল সোনালী হনুমানের মৃত্যু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০১:০৯ অপরাহ্ন

মৌলভীবাজার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিরল সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা-বাগানের ভেতর বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।


খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।


তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরুর আগেই গুরুতর আহত হনুমানটির মৃত্যু হয়। পরে মৃত সোনালী হনুমানটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিষয়টি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম নিশ্চিত করেছেন।


বন্যপ্রাণী সংশ্লিষ্টদের মতে, বনাঞ্চল ও চা-বাগান এলাকায় বৈদ্যুতিক তার বন্যপ্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com