Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ১২:১৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটির যাত্রা শুরু, ‘বিএনপিকে পালানো এত সহজ নয়’ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ১২:১৯ অপরাহ্ন

সিলেট  :: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির কার্যক্রম। এ উপলক্ষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নতুন কমিটি আরও গতিশীল ও শক্তিশালী হবে। তিনি অভিযোগ করেন, অতীতে শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা দলকে বিনষ্ট করেছিলেন।


বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, ‘আজকে কয়েকদিন ধরে শুনতেছি বিএনপিকে পালিয়ে দেব। ড. ইউনূসের বুকে যাদের জন্ম, তারাই আজ ড. ইউনূসকে গালি দিচ্ছে। বিএনপিকে পালানো এত সহজ নয়। শেখ হাসিনাও বিএনপিকে পালানোর অনেক চেষ্টা করেছে। এ দেশের জনগণ এত বোকা নয়।’


জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম বলেন, তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা যারা চালাচ্ছেন, দেশের মানুষ এখন সবকিছু বুঝে গেছে।


তিনি আরও বলেন, দিল্লিতে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না—এমন দাবি করে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।


সমাবেশে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের সঞ্চালনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা অংশ নেন।


এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তপাদার, জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সফিকুর রহমান টুটুল, মো. মাসুক এলাহী, আমির উদ্দিন পাবেল, রোটারিয়ান এম এ রহিম, রফিকুল বারী রোমান, রোটারিয়ান রাসেল মাহবুব ও দেওয়ান আরাফাত চৌধুরী জাকি।


এ ছাড়া জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ, সিলেট জেলা তাঁতী দলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ, সদস্যসচিব আমিনুল হক বেলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রায়হাদ বকস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালিদুর রহমান সাইদ, মোহাম্মদ তছির আলী, জাহেদ আহমদ বাবু, সাইদুল ইসলাম হৃদয় ও মনজুর হোসেন মজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে ১ অক্টোবর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com