Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১০:২৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমিতে আন্তর্জাতিক কফি দিবস উদযাপন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১০:২৫ অপরাহ্ন

সিলেট :: বিশ্বজুড়ে কফিপ্রেমীদের সঙ্গে তাল মিলিয়ে সিলেটেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কফি দিবস ২০২৬। এ উপলক্ষে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমি সিলেটে আয়োজন করে বিশেষ ‘Coffee Day Celebration’।


বৃহস্পতিবার (১ অক্টোবর) একাডেমি প্রাঙ্গণে কেক কাটা, কফিকে ঘিরে অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত নানা বিষয় নিয়ে আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে সিলেটে কর্মরত বিভিন্ন ক্যাফের বারিস্তা, একাডেমির ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীরা অংশ নেন।


আয়োজনে উপস্থিত ছিলেন Bruvanz Cafe-এর বারিস্তা জাহিদ, বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রতিষ্ঠাতা আলি হায়দার মিদুল এবং একাডেমির ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীরা। এছাড়া বারিস্তা আদিল, বারিস্তা পাবেল, বারিস্তা নবির, বারিস্তা শাকিল ও বারিস্তা ইমনসহ কফি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কফিকে ঘিরে নিজেদের অভিজ্ঞতা, পেশাগত পরিচয় ও কফির প্রতি ভালোবাসার নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে সিলেটের কফি ইন্ডাস্ট্রিতে কর্মরতদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির প্রতিষ্ঠাতা আলি হায়দার মিদুল বলেন, “কফি শুধু একটি পানীয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বিশাল ইন্ডাস্ট্রি, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের পেশা ও ভালোবাসা। আন্তর্জাতিক কফি দিবসকে ঘিরে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সিলেটে যারা কফি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিশেষ করে বারিস্তাদের এক জায়গায় নিয়ে আসা এবং নিজেদের অভিজ্ঞতা ও ভালোবাসা ভাগাভাগি করা।”


তিনি আরও বলেন, “আমরা চাই সিলেটে একটি শক্তিশালী Coffee Community গড়ে উঠুক, যেখানে একে অন্যের কাছ থেকে শিখবে, সহযোগিতা করবে এবং এই ইন্ডাস্ট্রিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই আয়োজন সেই পথচলারই একটি ছোট্ট উদ্যোগ। ভবিষ্যতে কফিকে ঘিরে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”


আয়োজকরা জানান, কফির সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী ও তরুণদের একত্রিত করার পাশাপাশি স্থানীয় কফি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বারিস্তা ও কফি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, অভিজ্ঞতা ভাগাভাগি এবং নতুনদের উৎসাহিত করার ক্ষেত্রে এমন আয়োজন কার্যকর হতে পারে।


উল্লেখ্য, আন্তর্জাতিক কফি সংস্থার (International Coffee Organization—ICO) তথ্য অনুযায়ী, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়। কফি খাতের বৈচিত্র্য, মান ও সংশ্লিষ্ট মানুষের অবদানকে উদযাপন করার পাশাপাশি বিশ্বজুড়ে কফি খাতের সঙ্গে যুক্ত মানুষের প্রতি সচেতনতা তৈরিরও একটি উপলক্ষ এই দিবস।


সিলেটে বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমির এ আয়োজনের মধ্য দিয়ে কফিকে ঘিরে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কফি কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com