Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ অপরাহ্ন


সিলেট প্রতিনিধি:

সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, মাল্টা, মোটরসাইকেল ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুনসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের সোনারহাট, বিছনাকান্দি ও শ্রীপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন।


বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় গরু, মাল্টা ও মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে। জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৩২ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১০.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com