সিলেট:
সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগ রয়েছে আসিফ বখ্ত রাদের বিরুদ্ধে। এ ছাড়া নাশকতার চেষ্টা, নৈরাজ্যের পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ বখ্ত রাদকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী বিভিন্ন সংবাদ প্রতিবেদনে আসিফ বখ্ত রাদকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।