Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৬ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:২৭ অপরাহ্ন

৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার আবুল, আরও ৬০০ ইয়াবায় স্বপক গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ জকিগঞ্জে ৭৬০০ ইয়াবাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২
ছবি

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মানিকপুর ও খলাছড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ থানার একটি দল। কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝর চটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

এর আগে একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে খলাছড়া ইউনিয়নের সামনের পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশের অপর একটি দল। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)কে একটি পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া ইউনিয়নের চান্দশ্রীকোনা এলাকার মৃত ইব্রাহিম আলী ওরফে ইবই মিয়ার ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পৃথক ঘটনায় থানায় দুটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পৃথক অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৭ হাজার ৬০০ পিস।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com