Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:২১ অপরাহ্ন

জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

চ্যানেল জৈন্তা নিউজ দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারিয়েছে মহানগর বিএনপি’
ছবি

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতৃবৃন্দ। পরে মরহুম জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, মরহুম জাকির হোসেন মজুমদার দলের একজন নিষ্ঠাবান, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের বিভিন্ন সংকট এবং আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করে তাঁরা বলেন, তাঁর অকালমৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন তাঁরা। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জাহাঙ্গীর আলম জীবন ও সফিক নুর, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, আব্দুল মালেক, জেহিন আহমদ, তানিমুল ইসলাম তানিম, আব্দুল সালাম ও আক্তার আহমদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com