Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২২ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:১৯ অপরাহ্ন

হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টির চেষ্টা’—ইমদাদ হোসেন চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সিলেটে মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি

সিলেট

‘ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা’—এমন মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশ যখন তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ‘পরাজিত শক্তিরা’ নতুন করে ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি স্বার্থান্বেষী মহল ও শেখ হাসিনার অনুসারীরা মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি ‘লংমার্চসহ নানা অজুহাতে’ সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিহত করবে।

এর আগে সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা মিয়া, বাবলু হোসেন বাবুল, নুর ইসলাম ও হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সাল, হকার্স দলের সদস্য সচিব মো. সাহাজান আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু আহমদ চৌধুরী, দুলাল আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল ইসলাম, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার মিয়া, সদস্য সচিব খালেদুর রহমান খালেদ প্রমুখ।

এ ছাড়া মিছিল ও সমাবেশে বিভিন্ন ওয়ার্ড এবং বিসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com