Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট যুবদলের জেলা ও মহানগর কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

২০ সেপ্টেম্বর ২০২৬ • ০৭:৫৫ অপরাহ্ন

সিলেট

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদল এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।


ঘোষিত সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে, সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট। কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ।


কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত জেলা ও মহানগর যুবদলের দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।


এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃত্ব নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা ও মহানগর পর্যায়ে নতুন নেতৃত্বের দায়িত্ব বণ্টন করা হলো।

বিজ্ঞাপন channeljaintanews24.com