স্টাফ রিপোর্টার:
নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, সড়কসহ সব ধরনের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে সিলেটে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ ও আলোচনা সভার মাধ্যমে জেলা শাখার কার্যক্রমের সূচনা হয়।
নবগঠিত কমিটিতে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ শামছুল ইসলামকে সভাপতি এবং প্রভাষক ও গীতিকবি গিয়াস উদ্দিন সানিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে তিনজন উপদেষ্টা ও ৫১ জন সদস্য রয়েছেন।
উপদেষ্টা হিসেবে রয়েছেন আতাউর রহমান পীর, আফতাব চৌধুরী ও এম.এ. জলিল। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন এম.এ. ওয়াহাব, সোলেমান হোসেন চুন্নু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আতিক রাহি। যুগ্ম সম্পাদক হয়েছেন হাকিম নোমান ও হিমাংশু শেখর দাস।
দেলোয়ার হোসেন শিপলু সাংগঠনিক সম্পাদক এবং আবু ইউসুফ সহ-সাংগঠনিক সম্পাদক, কোহিনুর চৌধুরী অর্থ সম্পাদক ও মামুন শাহরিয়ার শুভ সহ-অর্থ সম্পাদক, রাকিব আহমদ রুবেল দপ্তর সম্পাদক এবং মো. লুৎফুর রহমান সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বদরুল ইসলাম মহসিন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন পীর। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আহমেদ এবং সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন। শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মুনতাহা ও সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা।
এ ছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম মনজু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও আইটি সম্পাদক উৎফল বড়ুয়া, সহ-মিডিয়া ও আইটি সম্পাদক জুবের আহমদ সার্জন, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক লাভলী মালিক দায়িত্ব পেয়েছেন।
পরিবহন ব্যবস্থার বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে কমিটিতে পৃথক দায়িত্বও রাখা হয়েছে। লোকমান আহমদ সড়ক বিষয়ক সম্পাদক, প্রকৌশলী মনিরুজ্জমান সহ-সড়ক বিষয়ক সম্পাদক, মহিবুর রহমান চৌধুরী রেলপথ বিষয়ক সম্পাদক, আল-আমিন সহ-রেলপথ বিষয়ক সম্পাদক, হুমায়ুন কবির আকাশপথ বিষয়ক সম্পাদক, আজিজুল ইসলাম সহ-আকাশপথ বিষয়ক সম্পাদক, শফিকুর রহমান জলপথ বিষয়ক সম্পাদক এবং ছামির আহমদ সহ-জলপথ বিষয়ক সম্পাদক হয়েছেন।
পর্যটন বিষয়ক সম্পাদক করা হয়েছে রাকিব মিয়া তালুকদারকে এবং সহ-পর্যটন বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল মনাফ। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বিলাস সিনহা, বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলা-উদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ ও কবীর আহমদ সোহেল।
সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ডা. জহিরুল ইসলাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। নিরাপদ যাতায়াত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংগঠনের নেতারা জানান, সড়ক দুর্ঘটনা ও পরিবহন ব্যবস্থার অনিয়ম ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে আগাম পরিকল্পনা, জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ ও মানবিক যাতায়াত নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।