Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ সেপ্টেম্বর ২০২৬ · ১১:২১ অপরাহ্ন

আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময়

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার অগ্রগতি, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণ এবং গভর্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদারের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আবুল ফতেহ ফাত্তাহ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হাই, যুক্তরাজ্য কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, স্কুল ও কলেজের সাবেক সভাপতি হাজী সুহুল আমিন এবং হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শাহ মুস্তাকিম আলী প্রিন্স।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাজী শাহ নুর মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাইদুর রহমান, সাংবাদিক এম এ আহমদ আজাদ, এস আর চৌধুরী সেলিম, মুরাদ আহমদসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণ এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ইতিবাচক পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন নিয়েও মতবিনিময় করেন উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির স্বার্থে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com