Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ সেপ্টেম্বর ২০২৬ · ১১:১৯ অপরাহ্ন

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীন গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেট মহানগর যুবলীগের সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর চালিবন্দর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী আহমেদ মাহীনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি একটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারার উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর নগরীর চালিবন্দর এলাকায় মাহীনকে নেতৃত্ব দিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। ওই সময় যুবলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয় এবং এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী আহমেদ মাহীনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আলী আহমেদ মাহীনকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com