Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ সেপ্টেম্বর ২০২৬ · ০১:০৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি মদ ও এসকাফসহ গ্রেপ্তার ২

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন বনপুর (আদর্শ গ্রাম) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বনপুর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯) এবং একই গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে মো. জফির মিয়া (২২)।

র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শান্তির বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সংবাদের সত্যতা যাচাই করে র‍্যাবের দল সকালে ওই এলাকায় অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পেছনের একটি গর্ত থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জফির মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে আরও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‍্যাব। পরে জফির মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখত।

র‍্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com