সিলেট:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফরে আসছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।
বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা স্মারক অনুযায়ী, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ২৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ১০টা ৩০ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে মোটরকেডযোগে সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা ২০ মিনিটে সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়ে সেখানে উপস্থিত হয়ে মাজার জিয়ারত করবেন।
দুপুর ১টায় হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ২৫ মিনিটে মাজারে পৌঁছে জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে সার্কিট হাউজে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন।
এরপর বিকেল ৩টা ২৫ মিনিটে সার্কিট হাউজ থেকে সংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সংবর্ধনাস্থলে উপস্থিত থেকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে বিকেল ৫টা ১ মিনিটে সার্কিট হাউজের উদ্দেশে রওনা হয়ে ৫টা ৫ মিনিটে সেখানে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সার্কিট হাউজ ত্যাগ করবেন। রাত ৭টা ৫৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে মোটরকেডযোগে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন এবং রাত সাড়ে ৯টায় বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর একদিনের সিলেট সফর শেষ হবে।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার, নগরীর সড়ক চলাচল উপযোগী রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ১০ সেপ্টেম্বর সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফর ও সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।
বঙ্গভবনের প্রটোকল শাখার চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির এ সফর সরকারি সফর হিসেবে বিবেচিত হবে। প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি জেলা প্রশাসক, সিলেট তাঁর জেলায় রাষ্ট্রপতির সফরের প্রশাসনিক ব্যবস্থাপনার সার্বিক সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবেন।