Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ সেপ্টেম্বর ২০২৬ · ১২:০০ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচন ঘিরে বড় বার্তা, আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ করার বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই। দলটি যদি আইন অমান্য করে কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পাঁচ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

তিনি জানান, এসব নির্বাচন গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এ খাতে বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংশোধিত আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে।

তবে মাঠপর্যায়ে দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয় পর্যায়ে সমঝোতার চেষ্টা করা হবে। সমঝোতা না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

বগুড়ার উন্নয়ন প্রকল্প নিয়েও কথা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস অতিক্রম করেছে। বড় প্রকল্প বাস্তবায়নে নিয়ম অনুযায়ী প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন হয়। তবে ডিসেম্বরের মধ্যেই বগুড়াবাসী এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পাশাপাশি আইন অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়েও সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com