Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১১ সেপ্টেম্বর ২০২৬ · ১২:৫৪ পূর্বাহ্ন

স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও’—গোয়াইনঘাটে কৃতী ছাত্রীদের সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

গোয়াইনঘাট প্রতিনিধি:

‘স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন অতিথিরা।

গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি ও আলীরগাঁও কলেজের প্রভাষক মো. জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সুমনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষিকা রেখা রানী কর্মকার। এ সময় আরও বক্তব্য দেন গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক এবং শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন ও ফাউজিয়া ফেরদৌস মিম।

সাহস-সততা-নিষ্ঠায় এগিয়ে যাওয়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নারী শিক্ষায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের কৃতী ছাত্রীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর।

তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাহস, সততা ও নিষ্ঠাকে পুঁজি করে তাদের সামনে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের আবহ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগানোর মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com