Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ সেপ্টেম্বর ২০২৬ · ০৫:৪৭ অপরাহ্ন

জামালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জামালগঞ্জ প্রতিনিধি:

‘সাক্ষরতা অর্জন করি, মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদারের সভাপতিত্বে সভায় তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

তিনি বলেন, “একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়; প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা অর্জন অত্যন্ত জরুরি। নিরক্ষরতা দূরীকরণ এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারা বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তি, দক্ষতা ও সচেতনতার সমন্বয় ঘটানো জরুরি। এর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। ২০২৬ সালের দিবসের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’, যা সাক্ষরতাকে ব্যক্তি ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com