নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর পুলিশ চেকপোস্ট পরিদর্শন করেছেন। এ সময় তিনি চেকপোস্টের সার্বিক কার্যক্রম ও আশপাশের এলাকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে পুলিশ কমিশনার বটেশ্বর পুলিশ চেকপোস্ট পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ কমিশনার চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে অবগত হন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।
পুলিশ কমিশনারের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ক্রাইম) অলক বিশ্বাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মুহিবুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (শাহপরাণ রহঃ থানা) মো. আব্দুল কাদের, শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশের দায়িত্ব পালনে মাঠপর্যায়ে তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অংশ হিসেবে পুলিশ কমিশনারের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।