Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ২৫ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং বিভিন্ন মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তার সাতজনের মধ্যে মাদক মামলায় তিনজন, নিয়মিত মামলায় একজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।


পুলিশ জানায়, ছাতক থানার মামলা নং-১০(০৯) ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন পৌরসভার বাগবাড়ি গ্রামের (ভাড়াটে) জয়নাল মিয়ার ছেলে আলা উদ্দিন (২৩) এবং বাগবাড়ি-ছাতক রেলওয়ের পরিত্যক্ত হাসপাতালের বাসিন্দা হোসেন আলীর ছেলে শরীফ আহমদ (৩৪)।


এ ছাড়া ছাতক থানার মামলা নং-১১(০৯) ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারার এজাহারনামীয় আসামি হিসেবে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাঈদী ইসলাম হৃদয় (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার বাগবাড়ি গ্রামের (টিলাবাড়ি) মোখলেস মিয়ার ছেলে।


অন্যদিকে ছাতক থানার মামলা নং-০৩(০৯) ২০২৬-এর এজাহারনামীয় আসামি নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মৌর আলী প্রকাশ মৌরালী (৬৪)কে গ্রেপ্তার করা হয়েছে।


এ ছাড়া পারিবারিক জারী-০৮/২১ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে শামসুদ্দীন (৩০), জিআর-১৭৯/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌরসভার মন্ডলীভোগ এলাকার মো. ফারুক মিয়ার ছেলে মো. কয়েস মিয়া (২৫) এবং জিআর-৩১৩/১৮ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত কৃষ্ণ রবিদাসের ছেলে বীরবল রবিদাস (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৯.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com