কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরগাঁও পূর্বপাড়া শাকিন এলাকার একটি ঝোপের ভেতর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, যৌথ অভিযানে থাকা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরগাঁও পূর্বপাড়া শাকিন এলাকার একটি ঝোপের মধ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পাটের বস্তার ভেতর থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব-৯ জানায়, উদ্ধার করা বিদেশি মদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা আলামত ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।