জৈন্তাপুর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘নজরুল বর্ষ’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা মৎস্য অফিসার অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহীনি রঞ্জন দে, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জুলহাস, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক ও সাংগঠনিক সম্পাদক নাছির আহমদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কবি নজরুলের জীবন ও কর্ম এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা সভা আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সাম্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।