Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ আগস্ট ২০২৬ · ১০:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টাস্কফোর্সের যৌথ অভিযানে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা শাড়ির আনুমানিক সিজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস বিভিন্ন ধরনের উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক সিজারমূল্য প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অভিযানে জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com