Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ আগস্ট ২০২৬ · ১০:১৬ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে মৃত অজ্ঞাতনামা পুরুষের পরিচয় জানতে চায় পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান কোতোয়ালী মডেল থানা পুলিশের
ছবি

সিলেট প্রতিনিধি:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক অজ্ঞাতনামা পুরুষের পরিচয় জানতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট  অজ্ঞাতনামা ওই পুরুষ অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট রাত ৮টার দিকে তিনি এনসেফালাইটিস (Encephalitis) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পর বিভিন্ন মাধ্যমে তাঁর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সন্ধান করা হলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় কিংবা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পাশাপাশি পুলিশের তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জেনে থাকলে, তিনি কারো পরিচিত হলে অথবা তাঁর আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:

এসআই (নিঃ) মোঃ সজিবুর রহমান

কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট

মোবাইল: ০১৩০৪০৮৭৪২৪

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সবাইকে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com