Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ আগস্ট ২০২৬ · ১০:০৯ অপরাহ্ন

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ‘জকিগঞ্জ অনলাইন টিভি’

চ্যানেল জৈন্তা নিউজ জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘জকিগঞ্জ অনলাইন টিভি’। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখার অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনায় এবং আহমেদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মাসুম আহমদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ এবং সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল।

এ ছাড়া প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও কালের কণ্ঠের প্রতিনিধি আজাদুর রহমান, ডেইলি জকিগঞ্জের সম্পাদক মিজান আহমদ, আইএলটিএস জোনের সিইও ও প্রতিষ্ঠাতা মিলাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউনিভার্সাল কলেজ সিলেটের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে এ ধরনের আয়োজন অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কল্যাণে ‘জকিগঞ্জ অনলাইন টিভি’র এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেড টিভির সম্পাদক আব্দুস শহীদ শাকির, স্বপ্নের টিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আয়মান হুসাইন, তাহসিন বিডির এম এ হায়দার, সাপ্তাহিক সবুজ প্রান্তের প্রতিবেদক ওবায়দুল্লাহ তালুকদার এবং জকিগঞ্জ অনলাইন টিভির প্রতিবেদক মনির আহমদসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com